পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করেছে বিএনপি। দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ বিরতির পর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের দল। এই জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামই চূড়ান্ত হয়েছে।
এই বিশেষ আবহে হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হওয়া এই ফোনালাপে কী বার্তা আদান-প্রদান হয়েছে, তা জানা না গেলেও, এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু ফোনেই শুভেচ্ছা জানানো নয়, বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ফুল এবং মিষ্টিও পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই শুভেচ্ছা উপহার শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে তারেক রহমানের কার্যালয়ে পৌঁছায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন উপহারসামগ্রী গ্রহণ করেন।বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬
আরও খবর
মমতা-অভিষেককে 'আনফলো' করল কলকাতা পুলিশ, ফলোর তালিকায় জুড়ল মোদি-শাহ ও শুভেন্দু
ভবানীপুরের বুথে মমতা, ‘রাতদুপুরে তল্লাশি’ নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো
মমতা ‘বাংলার বাঘিনী’: গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের বাংলার পাশে উদ্ধব
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
আর জি কর থেকে বেকার ভাতা—বঙ্গ ভোটে মমতাকে নিশানা রাহুলের
আর জি কর থেকে বেকার ভাতা—বঙ্গ ভোটে মমতাকে নিশানা রাহুলের
‘সুন্দরবন হবে পৃথক জেলা’, বিজেপিকে রুখে বাংলা বাঁচানোর ডাক তৃণমূল সুপ্রিমোর
‘সুন্দরবন হবে পৃথক জেলা’, বিজেপিকে রুখে বাংলা বাঁচানোর ডাক তৃণমূল সুপ্রিমোর
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! মালদায় ক্ষুব্ধ মমতা, তদন্তের নির্দেশ
কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! মালদায় ক্ষুব্ধ মমতা, তদন্তের নির্দেশ
বিজেপি আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, আপনারা তাদের বেলাইন করুন: মমতা
বিজেপি আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, আপনারা তাদের বেলাইন করুন: মমতা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
দিল্লির পর এবার পুনেতে ‘ককরোচ’ গর্জন! ১১ জুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মেগা আন্দোলনের ডাক সিজেপি-র