পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্ষণের কারণে শারীরিক ও মানসিক ট্রমার মধ্যে যেতে হয় নির্যাতিতাদের। অনেক সময় সামাজিক দোষারোপের ভয়ে নির্যাতিতারা আত্মহত্যার মত পথ বেছে। অথবা সারাজীবন অবসাদে ভুগতে থাকেন। এবার সেই সমস্ত নির্যাতিতাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি সোমবার কেন্দ্রের একটি প্রকল্পের সূচনা করেছেন।
নির্ভয়া ফান্ডের অধীনে এই প্রকল্প আনা হয়েছে বলে জানিয়েছেন স্মৃতি ইরানি। এই প্রকল্পের জন্য ৭৪.১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ৫১ হাজার ৮৬৩টি পকসো আইনে মামলা হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৮ মামলাতেই নির্যাতিতার সঙ্গে জোরপূর্ব যৌনমিলনে লিপ্ত করা হয়েছে। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে নাবালিকা।
অথচ তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তারা একা হয়ে পড়ে। আশ্রয়ের পাশাপাশি এবার তাদের জন্য এগিয়ে এল কেন্দ্র সরকার। নির্ভয়া ফান্ডের অধীনে এই প্রকল্প আনা হয়েছে।আরও পড়ুন:
স্মৃতি ইরানি জানিয়েছেন, ধর্ষণ বা যৌন হেনস্থার শিকার হওয়া নাবালিকাদের শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়।
কিন্তু ওই নির্যাতিতা যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না। এই পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে আসবে সরকার। নির্ভয়া ফান্ডের অধীনে এ নিয়ে আর্থিক সাহায্যের পাশাপাশি মানসিক এবং পরিকাঠামোগত সহায়তাও করবে সরকার।'আরও পড়ুন:
এই প্রকল্পের অধীনে নির্যাতিতাদের হয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি তাদের চিকিৎসা, আশ্রয় এবং খাবারের খরচও দেবে সরকার। সহায় সম্বলহীন নাবালিকাদের পাশে থাকতেই নতুন উদ্যোগ মোদি সরকারের।
আরও পড়ুন:
আরও পড়ুন: