পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের এবার চেতাবনি দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। বুধবার তিনি বলেন যে, বিক্ষোভের সামনে রাজনৈতিক নেতারা ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু সীমা লঙ্ঘন করা কারও জন্য ভালো হবে না। উত্তরপ্রদেশ ও দিল্লি সীমান্তে গাজিপুরে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কৃষি আইন বিরোধী কৃষকদের খণ্ডযুদ্ধ বাঁধার পর এমন মন্তব্য করেন খাট্টার।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, কৃষক শব্দটি পবিত্র এবং সবাই তাদের প্রতি উচ্চ মনোভাব পোষণ করে। কয়েকটি দুর্ভাগ্যজনক বিচ্ছিন্ন ঘটনার জন্য এই শব্দটি কলঙ্কিত হচ্ছে।
মা ও বোনেদের ইজ্জত হানি হচ্ছে, খুনের ঘটনা ঘটছে, রাস্তা আটকে দেওয়া হচ্ছে। 'অগণতান্ত্রিক' সমস্ত ঘটনাকে খাট্টার নিন্দা করেছেন।আরও পড়ুন:
কৃষকদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেও রাজনৈতিক নেতারা গ্রামে গ্রামে গিয়েছেন কথা বলে সমস্যার সমাধান করতে। এমনটাই বক্তব্য খাট্টারের। তারপরও নাকি কৃষকরা হুমকি দেয় যে, মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী গ্রামে যেতে পারবেন না।
আরও পড়ুন:
হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, ''যারা সরকার চালাচ্ছেন তাদের দায়িত্ব মানুষের সঙ্গে মোলাকাত করা। যতই তারা উস্কানি দিক, আমরা শান্তি বজায় রাখছি, কারণ তারা আমাদের নিজেদের লোক।'' এই কথা বলার পরই তিনি সতর্ক করেন যে, সীমা অতিক্রম করলে কারও জন্য সেটা ভালো হবে না।
আরও পড়ুন:
প্রসঙ্গত, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা গত বছর থেকে দিল্লির তিন সীমান্ত সিংঘু, টিকরি ও গাজিপুরে আন্দোলন করছে। কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির কয়েক দফা বৈঠক হলেও ফলাফল শূন্য।