পুবের কলম,ওয়েবডেস্ক: ক্রমেই ভয়াল রূপ ধারণ করছে হিমাচল প্রদেশ। হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি ও ভুমিধসের জেরে বিপর্যস্ত জনজীবন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৬৩ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
আহত ও নিখোঁজের সংখ্যা অনেক। তবে এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আতিরিক্ত বৃষ্টি, ভুমিধসের কারণে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে। সব জায়গায় ত্রাণ পৌঁছাতে পারছে না।আরও পড়ুন:
জানা গেছে, শুধু মন্ডীতেই ১৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কাংড়া জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩। চম্বায় মৃত ৬, শিমলায় ৫।
এ ছাড়াও বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমৌর, সোলান এবং উনা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা থেকে শুরু করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনের একটা বড় অংশ ৷আরও পড়ুন:
এখনও পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, ৪০০ কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মান্ডি জেলায়। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি।সমগ্র ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্র। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচল গুজরাত ও রাজস্থান সহ বর্ষাকালে ক্ষতিগ্রস্ত অন্যান্য রাজ্যের জন্য ত্রাণ ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।