পুবের কলম প্রতিবেদক:  কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিমবাংলায়। বলতে গেলে এখানেই তাঁর সৃষ্টিশীল সমগ্র জীবনটাই কেটেছিল। কিন্তু এই বাংলাতে তাকে নিয়ে তেমন একটা আলোচনা,  চর্চা চোখে পড়ে না৷

https://www.youtube.com/watch?v=cxs9MM9aA4s

নজরুলগীতি শুনতে সবাই পছন্দ করেন ঠিকই, কিন্তু এখানকার বেতার, টিভি চ্যানেল বা সিডিতে নজরুলগীতির কোনও প্রচার নেই।

এটা বড় দুঃখজনক। একসময় এইচএমভি কোম্পানির স্টুডিওতে বসে তিনি সঙ্গীত রচনা করতেন ও সুর দিতেন। শিল্পীদের শিখিয়ে রেকর্ড করাতেন। নজরুলের সাহিত্য নিয়ে গাবেষণা করার জন্য মেধাবী মানুষের বড় অভাব। তাঁর সম্পর্কে জানার মানুষের আগ্রহও অনেক কমে গেছে।

এই প্রেক্ষিতে তাঁকে নিয়ে কলকাতার ছায়ানটের কর্ণধার সোমঋতা মল্লিক নানা উদ্যোগ নিয়ে থাকেন৷ নজরুলের গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি৷

নজরুলের ইসলামি গানের দিকেও তিনি নতুন করে আলো ফেলেছেন৷ অপরদিকে নূপুর কাজীও গানের মাধ্যমে তার মহান পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়েছে চলেছেন৷