পুবের কলম, ওয়েবডেস্ক: রেড রোডে নেতাজির ১২৬ তম জন্মদিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, নেতাজি ছিলেন সর্বজনীন, বিশ্ব জনীন। স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপ আজ কেউ নামকরণ করেনি। নেতাজি যখন আন্দামানে গিয়েছিলেন, তখন নামকরণ হয়েছে।
নেতাজি চাইতেন কৃষকরা আত্মনির্ভর হোক।আরও পড়ুন:

মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন, কিন্তু এখন না আছে প্ল্যানিং। নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনটাই তুলে দিয়েছে।
আরও পড়ুন:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ জানুয়ারি পতাকা তুলে দেশের নেতাদের স্মরণ করলে চলবে না।
দেশের নেতাকে কারুর কাছে নেতা হওয়ার জন্য সার্টফিকেট দিতে হয় না। দেশের নেতা ছিলেন নেতাজি। আমরা আন্দোলন করে করে উঠে এসেছি। আমি গর্বিত একজন ভারতবাসী হিসেবে।আরও পড়ুন:

মুখ্যমন্ত্রী বলেন, আমার দেশ আজ বড় অসহায়। দেশকে বিক্রি হতে দেবেন না।
আরও পড়ুন:
রাস্তায় দিদির দূতকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এই প্রসঙ্গে নাম না করে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তা দিয়ে গেলে মানুষ অভিযোগ জানাবে, সেটিকে বিক্ষোভ হিসেবে ধরে নেবেন না।
আরও পড়ুন:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ফের সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে বৃদ্ধাকে টেনে হিঁচড়ে নিয়ে গে্ল, উন্নাওয়ের মতো ঘটনায় কেন্দ্র সরকার নিশ্চুপ। সেখানে কোনও এজেন্সি পাঠানো হয়নি কেন?