পুবের কলম, ওয়েবডেস্ক: ফের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তার লাহোরের বাসভবনে অভিযান চালাল পাক পুলিশ। জানা যায়, পিটিআই সমর্থকরা ইসলামাবাদ থেকে আসা পুলিশকে বাসভবনে ঢুকতে বাধা দিয়েছে। মঙ্গলবার বিকেলে জলকামান, সাঁজোয়া যান ও আদালতের আদেশ সঙ্গে নিয়ে ইমরানকে গ্রেফতার করতে আসে বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ আসতেই ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
সরকারি মুখপাত্র আমির মির অভিযোগ করে বলেন, ‘পিটিআই কর্মীরা প্রথমে সহিংসতা শুরু করে, এতে আহত হন কয়েকজন পুলিশকর্মী।আরও পড়ুন:
ইমরান খান আদালতে হাজিরা না দিলে আইন মাফিক কাজ হবে।’ ইমরান খানকে ধরতে আসা পুলিশ বাহিনীর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাহবাজ নাদিম বলেন, ‘আমরা এখানে আদালতের আদেশে এসেছি।’ মঙ্গলবার বিকেলে ইমরানের বাসভবনের পার্শ্ববর্তী রাস্তাগুলি বন্ধ করে দেয় পুলিশ।
এরপরই বাড়ির সামনে অবস্থানে বসা পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।আরও পড়ুন:
তবে ইমরান খানের অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। জ্যেষ্ঠ পিটিআই নেতা ফারুক হাবিব বলেন, ‘ভুয়ো মামলায় ইমরান আত্মসমর্পণ করবেন না।’ আরও বলেন, ‘নারী বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছি তা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। এবার দেখা যাক পুলিশ কী ধরনের পরোয়ানা নিয়ে এসেছে।’