পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি। দেশের শীর্ষ আদালতের রায়ে মাথায় ছাদ ভেঙে পড়েছে শিক্ষকদের। এই পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা। ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দাবি জানালেন বিরোধী দলনেতা।
তিনি চিঠিতে লিখেছেন, “আদালত নিয়োগ বাতিল করায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। ‘শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে’র প্রতিনিধিরা এই বিষয়ে আপনার কাছে চিঠি লিখতে অনুরোধ করেন আমাকে।”I have written to the Honourable President of India, Smt. Droupadi Murmu ji, seeking her kind intervention in the matter of thousands of qualified school teachers in West Bengal who have lost their jobs following the judiciary's cancellation of the teacher recruitment process.
I… pic.twitter.com/VEbf6jbY2Fআরও পড়ুন:
— Rahul Gandhi (@RahulGandhi) April 8, 2025
আরও পড়ুন:
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতিকে লেখা চিঠি কপি শেয়ার করেন রাহুল। তিনি লেখেন, শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন। দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া অযোগ্যদের চাকরি বাতিল হওয়াই উচিত, কিন্তু সুপ্রিম রায়ে চরম অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে।