রুবায়েত মোস্তাফা, কোচবিহার: কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে প্রথমে হলদিবাড়ি তারপরে মেখলিগঞ্জে ফিরলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন হলদিবাড়িতে একটি মন্দিরে পুজো দেন পরেশ। মেখলিগঞ্জ থেকে প্রায় হাজারখানেক বাইক নিয়ে কর্মী-সমর্থকরা হলদিবাড়িতে জমায়েত হয়েছিলেন।
আরও পড়ুন:
হলদিবাড়ি থেকে পরেশকে নিয়ে হাজার খানেক কর্মসূচি, কর্মী-সমর্থক বাইক র্যালি করে মেখলিগঞ্জে পরেশ অধিকারীকে নিয়ে আসেন।
আরও পড়ুন:
তৃণমূলের মেখলিগঞ্জ টাউন ব্লক সভাপতি বিষ্ণুপদ ঘোষ বলেন, বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি দুপুর বারোটা নাগাদ পরেশ অধিকারী হলদিবাড়িতে পৌঁছান।
হলদিবাড়িতে নেমে প্রথমে ব্লক তৃণমূল কার্যালয়ে গেলে পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে সংবর্ধনা জানান কর্মী-সমর্থকরা। সেখানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার পর হলদিবাড়ি শহরের দুর্গামণ্ডপের রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি। হাজারখানেক বাইক নিয়ে আমরা মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি গিয়েছিলাম পরেশ অধিকারীকে বাইক রেলী করে আমরা মেখলিগঞ্জে নিয়ে আসি হলদিবাড়ি থেকে।আরও পড়ুন:
মেখলিগঞ্জ পুরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের অবস্থিত নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের হলঘরে তাকে নিয়ে আসা হয়, দলীয় কর্মী সমর্থকরা তাকে মালা দিয়ে বরণ করে নেয়।
আরও পড়ুন:
বিষ্ণুপদ ঘোষ বলেন, আমরা তৃণমূলের কর্মী-সমর্থকরা পরেশ অধিকারীর পাশেই রয়েছি।
এদিন মেখলিগঞ্জে এনএন মেমোরিয়াল ক্লাবের হলঘরে সংক্ষিপ্ত ভাষণ দেন পরেশ অধিকারী নিজেও।আরও পড়ুন:
পরেশ অধিকারী কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, কোনও চিন্তা নেই আইনের কাজ আইনিভাবে হবে। এই কয়দিনের মধ্যে দেখা গেল যে দলের আসল লোক, আর কে নকল। যারা দলকে ভালবাসেন তারা এই কদিন অধীর আগ্রহে ছিলেন। আগামীকাল থেকে পার্টির কাজে আমি সমস্ত জায়গায় যাব।
আমার পাশে দল আছে, কলকাতার পার্টি আছে।আরও পড়ুন:
রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির আশ্রয় নিয়ে তার মেয়ে অঙ্কিতার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আদালতের নির্দেশেই এই ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে। আদালতের নির্দেশেই অঙ্কিতার চাকরি চলে গিয়েছে, তার পাওনা বেতনের টাকা ও দুই কিস্তিতে ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন:
ইতিমধ্যে হাইকোর্টের মাইনে বন্ধের নির্দেশের কপি ডি আই এর মাধ্যমে অঙ্কিতার স্কুলে পৌঁছে গিয়েছে।