পারিজাত মোল্লা: শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর রায়। রামনবমীতে হিংসার ঘটনার তদন্তের ভার এনআইএ-কে দেওয়ার বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদনে এদিন সাড়া দিল না সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের তরফে যে আর্জি জানানো হয়েছিল, তা শীর্ষ আদালত শুক্রবার খারিজ করে দেয়।
আরও পড়ুন:
জুন মাসে গ্রীষ্মের ছুটির পরে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
আরও পড়ুন:
আদালত সূত্রে প্রকাশ, রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে গত ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায়, -' আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ সংক্রান্ত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করতে হবে'।
আরও পড়ুন:
তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এদিন সওয়াল-জবাব পর্বে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানায়, -' জনস্বার্থ মামলায় তদন্তের ভার এনআইএ-কে দেওয়া যায় না।
দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা ছাড়া সাধারণ হিংসার মামলায় এনআইএ আইন প্রয়োগ করা যায় না'।আরও পড়ুন:
বিরোধী রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক উদ্দেশ্যে জনস্বার্থ মামলা করছেন অভিযোগ করে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদনে জানানো হয়েছিল শীর্ষ আদালতের কাছে। কিন্তু শুক্রবার সেই আবেদন নাকচ হয়ে গেল। পুলিশ অফিসারদের তলব করা নিয়ে রাজ্যের অভিযোগ ছিল, তবে কেন্দ্রের যুক্তি তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য জেরা প্রয়োজন।