বিশেষ প্রতিবেদন: করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তিদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার পরেও কিছু সমস্যা থেকে যায়। সম্প্রতি নতুন এক গবেষণা বলছে, কোভিড থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা অন্তত ২ বছরের জন্য মানসিক ব্যাধি, স্মৃতিশক্তি লোপ বা একই ধরনের অবস্থার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। মহামারির কারণে দীর্ঘস্থায়ী অসুস্থতা যে ক্রমবর্ধমান শারীরিক ও মানসিক ঝুঁকি তৈরি করেছে তা এই গবেষণায় তুলে ধরা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, কোভিডের পর উদ্বেগ ও হতাশা বেশি দেখা যায়।
তবে এক্ষেত্রে ঝুঁকি সাধারণত দুই মাসের মধ্যে কমে যায়। অপরদিকে ল্যানসেট জার্নালে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, করোনা থেকে সেরে ওঠার পরেও প্রায় ২৪ মাস বা ২ বছর পর্যন্ত ব্রেন ফগ বা মস্তিষ্কে কুয়াশা (সাময়িক স্মৃতিশক্তি হ্রাস), মৃগিরোগ, খিঁচুনি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী মানসিক ও মস্তিষ্কের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে। অর্থাৎ কিছু রোগীর মধ্যে এ ধরনের সমস্যা বছরের পর বছর থেকে যেতে পারে। সাড়ে ১২ লক্ষেরও বেশি রোগীর রেকর্ডের ওপর ভিত্তি করে নতুন গবেষণা চালানো হয়েছে। এই গবেষণা থেকে জানা যায়, কোভিড সংক্রমণের কারণে তৈরি হওয়া বিভিন্ন শারীরিক জটিলতা এই সংক্রমণ থেকে সেরে ওঠার পরেও থেকে যেতে পারে। এমনটা কেন ঘটে তা বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা বলছেন গবেষকরা।মস্তিষ্কে করোনার ক্ষতিকর প্রভাব থাকে কয়েক বছর!
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২, ১৬:০২
আরও খবর
দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও
কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮
কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে
Breaking: করোনা শেষ! কি বলছে 'হু', জানুন বিস্তারিত
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার