পুবের কলম, ওয়েবডেস্ক: অভ্যন্তরীণ নীতিতে বড় ধরনের পরিবর্তন করে এবার সউদি আরব বাছাই করা বিদেশিদের নাগরিকত্ব দেবে। এই নির্দেশ দিয়েছেনে সউদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মুহাম্মদ বিন সলমান। অভ্যন্তরীণ মন্ত্রক ২০২৩ সালের জানুয়ারি মাসে এই প্রস্তাব পাঠিয়েছিল। তার ভিত্তিতেই বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
আইনে এই নতুন সংশোধনের খবর দেওয়া হয়েছে মক্কার সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে এবং খবরটি প্রকাশ করেছে সউদি আরবের সরকারি সংবাদপত্র ‘উম আল কুরা’ গত শুক্রবার ১৭ মার্চ তারিখের সংস্করণে। সরকারিভাবে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এই সিদ্ধান্ত সেদিন থেকেই চালু হবে, যেদিন সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। সউদি আরবের বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তকে মনে করা হচ্ছে তাদের অভ্যন্তরীণ নীতিতে এক বড় পরিবর্তন হিসেবে। কারণ এর জন্য সউদি নাগরিকত্ব আইনে পরিবর্তন করা হয়েছে। বিদেশিদের সউদি নাগরিকত্ব দেওয়ার পথে মূল বাধা ছিল আইনের ২৮নং ধারা। এই ধারা এখন রদ করে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ১১ জানুয়ারি সউদি নাগরিকত্ব আইনে রাজকীয় ফরমানের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। বাকি ছিল প্রধানমন্ত্রীর অনুমোদন। সেটিও এখন পাওয়া গিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে কোনও সন্তানের যদি সউদি মা থাকেন এবং বিদেশি পিতা থাকেন তাহলে সে কতিপয় শর্তসাপেক্ষে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। শর্তগুলি হল ১) আবেদনকারীর বয়স ১৮ বছর কিংবা তার বেশি হতে হবে ২) তাকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে ৩) তার ভালো চরিত্র থাকতে হবে, ৪) ছয়মাসের বেশি সে যেন জেলবন্দি না থেকে থাকে। ২০২১ সালের নভেম্বর মাসে একাধিক পেশায় নিযুক্ত বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের সউদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। আইনজীবী, ডাক্তার, বিজ্ঞানী, সংস্কৃতির জগতে ব্যক্তি, খেলাধূলার জগতের ব্যক্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন বিদেশিদেরই নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পেশায় গুণসম্পন্ন এবং সৃষ্টিশীল মানুষদের সউদি আরবের প্রতি আকৃষ্ট করা।এবার বিদেশিদের নাগরিকত্ব দেবে সউদি আরব
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মার্চ ২০২৩, ১৩:৫৯
আরও খবর
সাধারণ জনগণের নাগরিকত্ব কাড়তে পারে না কমিশন: SIR মামলায় বলল সুপ্রিম কোর্ট
মতুয়া-নমঃশূদ্রদের বার্তা মোদীর, সরকারে এলেই নাগরিকত্বে গতি
বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ: নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের আশঙ্কা এপিসিআর-এর
সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা
২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের
২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের
২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত
২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত
দুই মহিলাকে ‘বিদেশি’ ঘোষণা করল অসমের 'ফরেনার্স ট্রাইব্যুনাল', দেশ ছাড়ার নির্দেশ
দুই মহিলাকে ‘বিদেশি’ ঘোষণা করল অসমের 'ফরেনার্স ট্রাইব্যুনাল', দেশ ছাড়ার নির্দেশ
জন্মসূত্রে নাগরিকত্ব দাসদের সন্তানের জন্য, ধনীদের নয়: ট্রাম্পের বক্তব্যে বিতর্ক
জন্মসূত্রে নাগরিকত্ব দাসদের সন্তানের জন্য, ধনীদের নয়: ট্রাম্পের বক্তব্যে বিতর্ক
আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না: এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট
আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না: এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট
সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি
সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার