পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে সার্ভে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার নির্দেশে এলাকায় চলেছে এই কর্মসূচি। এরই অংশ হিসেবে বোদরা অঞ্চলে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তাঁদের সমস্যা ও অভাব অভিযোগ জানার চেষ্টা করছেন বোদরা অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী।
আরও পড়ুন:
মূল লক্ষ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর চালু করা বিভিন্ন সরকারি প্রকল্পে কেউ যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা।
মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে, তাঁরা সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কি না। এই সার্ভের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতের রণনীতি তৈরির পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে।আরও পড়ুন:
এলাকার বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সরকার প্রদত্ত অধিকাংশ প্রকল্পের সুবিধা তাঁরা ঠিকমতো পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, তৃণমূল সরকারের কারণে আজ তাঁদের জীবন অনেকটাই সহজ হয়েছে।আরও পড়ুন:
বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন, “এই সার্ভে শুধুমাত্র ভোটের আগে জনসংযোগ নয়, এটা মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব প্রয়াস। যাতে কেউ কোনও প্রকল্প থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের লক্ষ্য।” তৃণমূল কংগ্রেসের এই প্রচেষ্টাকে ইতিবাচক চোখে দেখছে ক্যানিং পূর্বের সাধারণ মানুষ।