পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য ৩০ দিনের সাময়িক অনুমতি দিয়েছে আমেরিকা। শুক্রবার সমাজমাধ্যমে বার্তা দিয়ে এ কথা জানিয়েছেন আমেরিকার অর্থ দপ্তরের প্রধান স্কট বেসেন্ট।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতীয় পরিশোধনাগারগুলিকে রাশিয়া থেকে তেল কেনার জন্য ৩০ দিনের অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থার ফলে রাশিয়ার সরকার বড় আর্থিক সুবিধা পাবে না বলেও দাবি করা হয়েছে। কারণ এই অনুমতি মূলত সমুদ্রে আটকে থাকা তেলের লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এছাড়াও আমেরিকার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে ভারত আমেরিকা থেকেও জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়াবে। একই সঙ্গে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতকে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলেও অভিহিত করেছেন স্কট বেসেন্ট।