পুবের কলম, ওয়েবডেস্কঃ নাম বদলের হিড়িক যোগীরাজ্যে। বদল হচ্ছে ফৈজাবাদ স্টেশনের নাম। এবার থেকে ফৈজাবাদ স্টেশন আমজনতার কাছে পরিচিত হবে অযোধ্যা ক্যান্টনমেন্ট নামে। শনিবার এই সিদ্ধান্তকে ছাড়পত্র দিয়েছে উত্তরপ্রদেশর যোগী আদিত্যনাথ সরকার। ট্যুইট করে এই খবর জানিয়েছে মুখ্যমন্ত্রী দফতর।
বছর দুয়েক আগে এই ফৈজাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব দেয় বিশ্ব হিন্দু পরিষদ।আরও পড়ুন:
বিজেপির মধ্যে নাম পরিবর্তনের প্রবণতা প্রথম থেকেই লক্ষ্য করা যায়। মুঘলসরাই রেল স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। ইলাহাবাদের নামও বদল করা হয়েছে প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের তিন বিমানবন্দর-আগ্রা, বরেলি এবং কানপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
সেই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। খুব দ্রুত সেই প্রস্তাবেও ছাড়পত্র মিলবে বলেই আশা করা যায়।আরও পড়ুন:
ভারতীয় সংস্কৃতিতে ফৈজাবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রামায়ণে অযোধ্যা, ফৈজাবাদ, বিথুর, জৈনপুর, বারাণসী, প্রতাপগড় সহ একাধিক সংস্কৃতির পীঠস্থানগুলি এলাকাগুলি পর্যটক ও হিন্দু ধর্মের প্রধান তীর্থক্ষেত্র বলে পরিচিতি রয়েছে।
আরও পড়ুন:
বলা যেতে পারে, যোগী আদিত্যনাথের 'সুখ্যাতি' আছে মুসলিম নাম হিন্দু নামে পরিবর্তন করার। আবারও সেই পথেই হাঁটতে চলেছে যোগী রাজ্য।