০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনের  আহ্বান রাষ্ট্রসংঘের

 পুবের কলম ওয়েব ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য দীর্ঘদিন ধরেই মায়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। তবে এখনও পর্যন্ত একজনকেও ফিরিয়ে নেয়নি মায়ানমার। এবার রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই পরিবেশ সৃষ্টিতে মায়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘ।

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

তবে, বিষয়টি নিয়ে উদাসীন সামরিক জান্তা সরকার। ২০১৭ সালের আগস্টে বার্মিজ সেনার নির্যাতনের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লক্ষেরও বেশি রোহিঙ্গা। তাদের অনুপ্রবেশের পাঁচ বছর পেরিয়ে গেলেও মায়ানমারের অনীহায় প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়নি।

আরও পড়ুন: ৬০ হাজার রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে বাংলাদেশে

আরও পড়ুন: অপুষ্টির শিকার রোহিঙ্গারা, আরও কমল খাদ্য সহায়তা

এরই মধ্যে মায়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে এবং সব অনিশ্চিত হয়ে পড়ে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ সরব হলেও নীরব প্রতিবেশী ভারত। তবে কক্সবাজারের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরেই ‘মধ্যস্থতা’ করছে চিন। কিন্তু এখনও পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কোনও সুখবর মেলেনি।

২০১৭ সালে মানবিক কারণে রোহিঙ্গাদের থাকার জায়গা দিলেও এখন প্রত্যাবাসন চায় বাংলাদেশ। এবার একই আহ্বান জানাল রাষ্ট্রসংঘ। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সংস্থাটি একটি প্রস্তাব গ্রহণ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলার অগ্রগতি ও তদন্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রসংঘ।

আন্তর্জাতিক সম্প্রদায় যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের ডাক দিচ্ছে, তখনও মায়ানমারের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। তাই আদৌ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে কি না, তা নিয়ে সন্দিহান গবেষকরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোহিঙ্গা প্রত্যাবাসনের  আহ্বান রাষ্ট্রসংঘের

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার