১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আটকে রেখে অত্যাচার আইনজীবীর, পাঁচতলা থেকে দড়ি বেয়ে পালানোর চেষ্টা পরিচারিকার

T

পুবের কলম ওয়েবডেস্ক: পরিচারিকা কে কাজে নিয়োগ করে বেলাগাম অত্যাচারের অভিযোগ। নয়ডায় এফআইআর দায়ের হল এক আইনজীবীর বিরুদ্ধে। প্রচন্ড মারধোর সহ্য করতে না পেরে পাঁচতলা থেকে দড়ি বেয়ে পালানোর চেষ্টা করেন ওই পরিচারিকা। নয়ডার সেক্টর ১২১ এর ঘটনা। জানা যাচ্ছে ওই পরিচারিকার নাম অনিতা। স্থানীয় বাসিন্দারা অনিতাকে দড়ি বেয়ে নেমে আসতে দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ ওই পরিচারিকাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। এফআইআর করা হয় ওই মহিলা আইনজীবীর নামে।

নয়ডার আবাসনে অভিযুক্ত আইনজীবী শেফালির কৌলের পাঁচতলার ফ্ল্যাট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নজরে আসেন স্থানীয়দের। ওই আইনজীবীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪৪ ধারা (বেআইনিভাবে ১০ দিনের বেশি আটকে রাখা), ৩২৩ ধারা (ইচ্ছাকৃতভাবে আঘাত করা) এবং ৫০৪ ধারায় (অপমান করা) মামলা রুজু করা হয়েছে।

অনিতার পরিবার থাকেন নয়ডার চৌখাম্বি গ্রামে। পুলিশের কাছে  ওই পরিচারিকার বাবা জানিয়েছেন গত ৩১ অক্টোবর  শেফালির পরিবারের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় অনিতার। তবুও তাকে বাড়িতে আটকে  রেখে চলছিল অত্যাচার।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ( পুবের কলম ডিজিটাল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।) লিফটের মধ্যে এক তরুণীর ঘাড় চেপে দাঁড়িয়ে আছে এক মহিলা। ওই মহিলা অভিযুক্ত আইনজীবী বলে দাবি করা হয়েছে। ওই তরুণী আদতে অনিতা ছিল বলে দাবি করেছেন অনেকে।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আটকে রেখে অত্যাচার আইনজীবীর, পাঁচতলা থেকে দড়ি বেয়ে পালানোর চেষ্টা পরিচারিকার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার