১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা ও অসম, নিহত ২

পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা। গাছ চাপা পড়ে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে একটি গাছ বাড়ির ওপর পড়ে গেলে জানকী বৈশ্য (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন।

ঝড়ের কারণে বিভিন্ন এলাকা ক্ষতি সম্মুখীন হয়েছে। ত্রিপুরায় প্রবল বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খোয়াই জেলায়। প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সেখানে ঝড়-বৃষ্টিতে ২৪৬১টি বাড়ির আংশিক বা পুরোপুরি ক্ষতি হয়েছে। ১২০টি পরিবারকে রাখা হয়েছে ত্রাণশিবিরে।

প্রশাসন আরো জানায়,  খোয়াই জেলায় ক্ষতি হয়েছে এক হাজার ১০৫টি বাড়ির। এর মধ্যে এক হাজার ৭২টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ধলাই জেলায় ৮৪২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮টি বাড়ি পুরোপুরি এবং ১৫৬টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

তারা জানিয়েছেন, সেখানে দুটি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ১২০টি পরিবারের ৫৩৪ জনকে রাখা হয়েছে। ত্রিপুরার সাতটি জেলার বিভিন্ন এলাকায়ই এই ঝড়-বৃষ্টির প্রভাব পড়েছে। আসামেই ঝড়ের জন্য নানা ধরনের ক্ষয়ক্ষতির কথা শোনা গেছে।

শুক্রবারও অসমের করিমগঞ্জ এলাকায় ঝড়-বৃষ্টি হয়। সেখানেও একজন মারা যায় বলে জানা গেছে। ওই এলাকার পাথরকান্দির অন্তত পাঁচটি গ্রামের ৪২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়-বৃষ্টির দাপটে বিভিন্ন এলাকায় গাছ এবং ইলেকট্রিক পোল উপড়ে গেছে। বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলেও জানা যায়। আগামী কয়েক দিন ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাইজেরিয়ায় ২০০ মার্কিন সেনা মোতায়েন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা ও অসম, নিহত ২

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার