পুবের কলম ওয়েবডেস্ক : একসময় যে 'এস-৪০০' নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র তুরস্কের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল, এখন সেই 'ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা'কে ইউক্রেনে চলমান রুশ হামলা মোকাবিলায় 'কাজে লাগাতে চাচ্ছে' বাইডেন প্রশাসন।
আরও পড়ুন:
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুলাইয়ে আঙ্কারার হাতে যখন ‘এস-৪০০'র প্রথম আসে, তখন থেকে ওয়াশিংটন এই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তুরস্ককে সরে যাওয়া অনুরোধ করে আসছে। তুরস্ক তা না মানায় দেশটির প্রতিরক্ষা শিল্পের ওপর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল আমেরিকা। পাশাপাশি ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান তৈরির যৌথ কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়।
অথচ এখন তুরস্কের কাছে থাকা এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যায় কি না, সেই সম্ভাবনা সামনে আনছে বাইডেন প্রশাসন।আরও পড়ুন:
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে বাইডেন প্রশাসন আক্রান্ত দেশটিকে রক্ষায় রাশিয়ার তৈরি 'এস-৩০০' ও 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য মিত্রদের অনুরোধ করে আসছে।তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ইউক্রেনের সমর্থনে যুক্তরাষ্ট্র ও মিত্ররা কীভাবে কাজ করতে পারে এবং যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নত করা যায়, সেসব বিষয়ে কথা বলেছেন। তবে এস-৪০০ ইউক্রেনে ব্যবহারের বিষয়ে তুরস্কের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন:
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনালের সাথে মার্কিন পররাষ্ট্র উপমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান গত ৫ মার্চ তুর্কি সংবাদমাধ্যম হাবেরতুর্ককে বলেন, ‘এটা সবাই জানেন যে, তুরস্কের সাথে এস-৪০০ নিয়ে আমেরিকার মতবিরোধ আছে। তবে এ সমস্যা সমাধানে নতুন পথ বের করা যেতে পারে।' ফেলাডেলফিয়ার পররাষ্ট্রনীতি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অ্যারন স্টেইন রয়টার্সকে বলেন, ‘তুরস্ক যেন ধারালো ছুরির ওপর দিয়ে হাঁটছে। যদি এস-৪০০ ইউক্রেনে পাঠানো হয়, তাহলে নিঃসন্দেহে তারা মস্কোর রোষানলে পড়বে।
' তাঁর মতে, এরদোগানের কাছে রাশিয়ার ‘এস-৪০০' তুরস্কের সার্বভৌমত্বের প্রতীক। তাই এটি হস্তান্তর আঙ্কারার জন্য সহজ হবে না।আরও পড়ুন:
আমেরিকার তীব্র বিরোধিতা সত্ত্বেও ২০১৯ সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা এস-৪০০ ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। ২০১৭ সালের ডিসেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয়। এস-৪০০ ব্যবস্থায় পাঁচ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে একযোগে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে।তুরস্ক যদি আমেরিকার চাপে ইউক্রেনে এস-৪০০ মোতায়েন করে তাহলে রাশিয়া থেকে 'এস-৪০০'র দ্বিতীয় চালান নেয়ার প্রক্রিয়াও যে সাথে সাথে থেমে যাবে তা বলাই বাহুল্য।