১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলকে বোমা এবং ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুবের কলম,ওয়েবডেস্ক : মিডিয়ার সামনে গাজার হাসপাতালে ইসরাইলি হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তাঁর সরকারের কাজের সঙ্গে তাঁর মুখের কথার মিল নেই। কারণ, এরই মধ্যে ইসরাইলকে নতুন করে  অত্যন্ত শক্তিশালী গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করেছে আমেরিকা।

ইসরাইল তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে তামির ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইসরাইলের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রের চেয়ে তামির ক্ষেপণাস্ত্র কয়েক গুণ উচ্চ ক্ষমতাসম্পন্ন। ফলে আমেরিকা এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা হবে ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ ক্ষতির কারণ।

সূত্র বলছে, আমেরিকা এরইমধ্যে কাতার, সাইপ্রাস, গ্রিস ও জার্মানির বিমানঘাঁটি থেকে দুই ধরনের গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র বিমানে বোঝাই করতে শুরু করেছে। ইসরাইল গাজার ওপর যেসব ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করছে তার চেয়ে আমেরিকার এগুলো অনেক বেশি প্রাণঘাতী ও ধ্বংসাত্মক হবে।

এদিকে এই সংঘাতে ইরান কিংবা হিজবুল্লাহর মতো শক্তিগুলোর জড়িয়ে পড়া ঠেকাতে ইসরাইলি জলসীমার কাছে দুই হাজার সৈন্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির দুই প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, দুই হাজার মেরিন ও নাবিক নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের রেসপন্স ফোর্সকে ইসরাইলের জলসীমার কাছে পাঠানো হচ্ছে। ইসরাইলকে সুরক্ষা দিতে এর আগে পাঠানো একাধিক রণতরী ও যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে সংঘাত মোকাবিলায় দক্ষ এই বাহিনী।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলকে বোমা এবং ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, বুধবার