কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরএসএসকে ইসরায়েলের জায়নিস্টদের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, “আরএসএস ও জায়নিস্টরা অনেক বিষয়ে একমত যমজ ভাইয়ের মতো।” বুধবার কান্নুরে সিপিআই(এম)-এর প্রাক্তন রাজ্য সম্পাদক কোদিয়েরি বালাকৃষ্ণনের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিজয়ন কংগ্রেসকে ফিলিস্তিন সংহতি কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কেন্দ্রের আরএসএস শতবর্ষ উপলক্ষে ডাকটিকিট ও ১০০ টাকার বিশেষ মুদ্রা প্রকাশের পদক্ষেপকে “সংবিধানের প্রতি এক গুরুতর অপমান” বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, জিএসটি হ্রাসের পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলেছে।