নদিয়ার একটি গ্রাম। গ্রামের প্রায় হাজার ভোটারের মধ্যে বাদ গিয়েছে প্রায় ৪০০ জনের নাম। তা নিয়েই রীতিমতো আতঙ্কের আবহ। ঘটনা নদিয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি গ্রামে। এখানেই ১১৩ নম্বর বুথে মোট ভোটার ছিলেন ১০১৩ জন।
কিন্তু ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকায় দেখা যায়, ৬৪২ জনের নাম থাকলেও ৩৭১ জনের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা। নদিয়া-হুগলির টানাপোড়েনের জেরে দীর্ঘদিন থেকেই সমস্যায় ছিলেন এই এলাকার বাসিন্দারা। ভাগীরথী নদী ভাগ করেছে দুই জেলাকে। ফলে আগে অনেকেই ভোট দিতেন হুগলিতে। কিন্তু যদিও ২০০২ সালে প্রায় গোটা গ্রামই ভোট দিতে পারেনি। সেইবার তাঁদের নাম বাদ পড়েছিল বলে জানা গেছে। তা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর জলঘোলাও হয়। পরবর্তীতে দুই জেলার প্রশাসনিক সিদ্ধান্তে ২০০৯ সালে তাঁদের নাম নদিয়ার ভোটার তালিকায় তোলা হয়। ফলে সেই থেকেই তাঁরা কল্যাণী বিধানসভায় ভোট দিয়ে আসছেন। 'সার' নিয়ে এবার নতুন বিতর্ক। এসআইআরের নিয়মে ২০০২ সালের তালিকায় নাম না থাকায় বহু প্রবীণ বাসিন্দারই নাম এবারের ফাইনাল লিস্টে আসেনি। শুনানিতেও ডাক পড়েছিল। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত নামের পাশে লেখা ডিলিটেড। ভোটের মুখে ভোটাধিকার হারানোয় স্বভাবতই ক্ষোভের বাতাবরণ গোটা গ্রামে। চিন্তা ঘুম উড়েছে অনেকেরই। সকলের একটাই দাবি, দ্রুত তাঁদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হোক।নদিয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি গ্রামে হাজার ভোটারের মধ্যে বাদ প্রায় ৪০০! ক্ষোভের পারদ তীব্র,কেন এমন হল ?
শফিকুল ইসলাম
প্রকাশিত:
৩ মার্চ ২০২৬, ০৬:৫৮
আরও খবর
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের