পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের সংশোধিত ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তা 'বিবেচনাধীন' হিসেবে চিহ্নিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে যে তীব্র আতঙ্ক দানা বেঁধেছে। এনিয়ে এনার চরম মূল্য দিতে হলো মগরাহাটের এক বাসিন্দাকে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এবং নাগরিকত্ব হারানোর আশঙ্কায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ৪১ বছর বয়সী রফিক আলি গাজী। ঘটনাটি ঘটেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোলা নয়াপাড়া এলাকায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম 'বিবেচনাধীন' পর্যায়ে রয়েছে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর আশঙ্কা ছিল, নাম 'বিবেচনাধীন' থাকা মানেই হয়তো তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া হবে বা তাঁকে নাগরিকত্ব হারাতে হবে। এই আতঙ্ক ও অনিশ্চয়তা সহ্য করতে না পেরে তিনি চরম পথ বেছে নেন। ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ।