পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। শনিবার সকালে তেহরান-সহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরই পাল্টা আঘাত হানে ইরান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
এর জেরে দেশের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।আরও পড়ুন:
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নির্ভুল নয়। তাই নাগরিকদের সতর্ক থাকা এবং সরকারি নির্দেশ কঠোরভাবে অনুসরণ করা জরুরি। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছিল। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চল জুড়ে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।