০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন নীতীশ, রাজ্যের মসনদে বসতে পারে বিজেপি!

file picture

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের রাজনীতিতে কি এক দীর্ঘস্থায়ী অধ্যায়ের অবসান হতে চলেছে? এই নিয়েই প্রশাসনিক অলিন্দে চলছে জোর গুঞ্জন। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে এবার দিল্লির সংসদীয় রাজনীতিতে বা রাজ্যসভায় যেতে পারেন নীতীশ কুমার। এমনটাই জল্পনা শুরু হয়েছে। আর নীতীশ শূন্যস্থান পূর্ণ করতে পারেন বিজেপির কোনো হেভিওয়েট নেতা। এই রদবদলের হাত ধরে নীতীশ-পুত্র নিশান্ত কুমারেরও সক্রিয় রাজনীতিতে অভিষেক হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

সংবাদমাধ্যমের এক প্রতিবদেনে বলা হয়েছে, বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত মিলছে। গত দুই দশকেরও বেশি সময় ধরে বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নীতীশ কুমার এবার মুখ্যমন্ত্রীর কুরসি ছেড়ে রাজ্যসভায় যেতে পারেন বলে সূত্রের খবর। চলতি সপ্তাহেই রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা, আর সেখানেই নীতীশের নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: টানা দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

নীতীশ কুমারের ঘনিষ্ঠ মহল এবং জেডিইউ-র অন্দরে এখন কার্যত বিষাদের সুর। তাঁরই সমগোত্রীয় এক প্রভাবশালী নেতা জানিয়েছেন, “সবটাই দিল্লিতে বসে ঠিক হয়ে গিয়েছে।” সূত্রের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এই বিষয়ে নীতীশ কুমার নিজে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের

আরও পড়ুন: বিধবা ও বৃদ্ধদের ভাতা একলাফে অনেকটা বাড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবে ১০০ জনেরও বেশি নিখোঁজ থাকার আশঙ্ক,৩২ জনকে উদ্ধার,সাবমেরিন হামলা ?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন নীতীশ, রাজ্যের মসনদে বসতে পারে বিজেপি!

আপডেট : ৪ মার্চ ২০২৬, বুধবার