১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য সাথী কার্ডে ১৫ কেজি টিউমার অপারেশন, প্রাণ ফিরল তাজের

পুবের কলম প্রতিবেদক: নিখরচায় পেটের টিউমার অপারেশন  করিয়ে বাড়ি ফিরলেন হাওড়া জেলার ডোমজুরের দক্ষিণ নিবড়ার বাসিন্দা সেখ তাজ আম্মা।

অনেক আগে থেকেই পেটের নিচের অংশ বাড়তে শুরু করে। একই সঙ্গে কিডনি এবং খাবার নালীর সঙ্গে যুক্ত ছিল টিউমারটি। যার ওজন দায়িয়েছিল সাড়ে ১৫ কেজি।  অর্থের অভাবে অপারেশান সম্ভব  হয়নি। সামর্থ্য অনুযায়ী চলছিল চিকিৎসা। তবে ওষুধ পত্রেরও দাম অনেক। বর্তমানে ওষুধ খেয়েও আর তেমন কাজ হচ্ছিল না। সম্প্রতি মারাত্মক আকার ধারণ করে এই টিউমার। রীতিমত হাঁটাচলার ক্ষমতা  হারিয়ে ফেলেছিলেন  ৫৫ বছর বয়সী তাজের। নিঃশ্বাস নিতেও কষ্ট  হচ্ছিল। অসুস্থ তাজকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন পরিবার।  সর্বত্রই অস্ত্রোপচারের নিদান দিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসার  খরচ শুনে চোখ কপালে উঠেছে তাঁর। অবশেষে তাজের পরিবার  এসএসকেএম হাসপাতালের  সার্জারি বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর ডা. সিরাজ আহমেদ- সহ তাঁদের টিমের সহযোগিতায় এক বেসরকারি হাসপাতালে ২ লক্ষের খরচে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে  অপারেশন করা হয়। চিকিৎসক টিমের মূল দায়িত্বে ছিলেন ডা. শান্তনু সিনহা এবং ডা. নুজা বিনত কামাল।

স্বাস্থ্য সাথী কার্ডে নিখরচায় হয় অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ হয়ে  বাড়ি ফিরেছেন তাজ। পরিবার জানিয়েছে,‘অপারেশন করানোর  সঙ্গতি ছিল না। হাল ছেড়ে দিয়েছিলাম। স্বাস্থ্যসাথী কার্ডে এত বড়  টিউমার অপারেশন নিখরচায় হতে পারে, তা জানা ছিল না। ধন্যবাদ  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাস্থ্য সাথী কার্ডে ১৫ কেজি টিউমার অপারেশন, প্রাণ ফিরল তাজের

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার