০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রক্তদান, সংবর্ধনা ও উদ্বোধনে উৎসবের রঙ, সফলভাবে সম্পন্ন ইউনিক পাবলিক স্কুলের মহতী আয়োজন

মুর্শিদাবাদের সাগরদীঘির মালিয়াডাঙ্গা বাজারপাড়া প্রাঙ্গণে ইউনিক পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির, সংবর্ধনা এবং বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা হয়ে ওঠে প্রাণচঞ্চল।

সকাল ১০টায় রক্তদান শিবিরের সূচনা হয়। বহু স্বেচ্ছাসেবী এগিয়ে এসে রক্তদান করেন। আয়োজকদের কথায়, “মানবতার সেবায় মানুষের এই নিবেদিত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখব।”

বিকেল ৪টায় হয় ইউনিক পাবলিক স্কুলের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত অতিথিদের শুভেচ্ছাবার্তা, শিক্ষকদের বক্তব্য এবং ছাত্রছাত্রীদের সুনিপুণ পরিবেশনায় অনুষ্ঠানস্থল জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস।

সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্ব ও সংবর্ধনা অনুষ্ঠান দর্শকদের মন জয় করে। মনোরম পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ আলম হক,ডাঃ শরীফুল ইসলাম,আমিনুল ইসলাম, মোঃ মসিউর রহমান, শামসুল আলম, মতিউর রহমান, আমিরুল বাসার প্রমূখ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্তদান, সংবর্ধনা ও উদ্বোধনে উৎসবের রঙ, সফলভাবে সম্পন্ন ইউনিক পাবলিক স্কুলের মহতী আয়োজন

আপডেট : ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার