ওয়াহিদ রেজা: হাজী ইরফান আলী চ্যারিটেবল ট্রাস্ট সাতশোর বেশি মানুষের হাতে ব্ল্যাঙ্কেট তুলে দেয়। কয়েকদিন ধরেই ব্লকের বিভিন্ন এলাকায় এই ব্ল্যাঙ্কেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার মুর্শিদাবাদে লালগোলা ব্লকের তারানগরের ভাঙ্গন দুর্গত দুই শতাধিক মানুষের হাতে শীতের এই ব্ল্যাঙ্কেট তুলে দেন উদ্যোগপ্রতি সাইফুদ্দিন বিশ্বাস। পুবের কলম কে তিনি বলেন, আমরা মানুষের পাশে সব সময় থেকে কাজ করার চেষ্টা করি ।তারানগর ভাঙ্গন দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। তারানগরের এক বিরাট এলাকা পদ্মা গর্ভে তলিয়ে গেছে। এখানকার মানুষগুলি আশ্রয়হীন হয়ে স্কুলে কিংবা ফাঁকা জায়গায় তাবু খাটিয়ে বসবাস করছেন। এই শীতে তাদের পাশে দাঁড়িয়েছে হাজি ইরফান আলী চ্যরিটেবল ট্রাস্ট। তিনি বলেন লালগোলা ব্লকের কালমেঘা, লালগোলা, বাহাদুরপুর, বিলবোরাকোপরা এই সমস্ত পঞ্চায়েত এলাকাগুলোতে প্রতিবন্ধী দুঃস্থদের মাঝে এই ব্ল্যাঙ্কেট বিতরণ করা হচ্ছে। তাদের লক্ষ মূলত প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া এই ব্লাঙ্কেট । সংস্থার কর্ণধার সাইফুদ্দিন বিশ্বাস আরো বলেন, শুধু শীতবস্ত্র নয়, প্রতিবছর রমজানে মানুষের পাশে থাকেন। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে তাদের এই সংস্থা ।বিবাহযোগ্য মেয়েকে আর্থিক সহায়তা প্রদান করে তাদের বিয়ের ব্যবস্থা করা হয় ।এছাড়া অনেকে রয়েছেন যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারেন না, তাদের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেন তার সংস্থা। সারা বছরই মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানেন।
০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
তারানগরের ভাঙ্গন দুর্গতদের পাশে ইরফান আলী চ্যারিটেবল ফাস্ট
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
- 102
সর্বধিক পাঠিত






























