০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসক আবদুল আজিজ এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা

ওয়াহিদ রেজা: রাজ্যজুড়ে সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ।জীবনের প্রথম পরীক্ষায় ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে এগিয়ে এলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুল আজিজ। সোমবার লালগোলার ছ টি স্কুলে প্রায় ৩২০০ মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে পৌঁছে দিলেন পরীক্ষা সামগ্রী। পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো চকলেট ,পেন ,বিস্কুট এবং পানীয় জল।শেখালি পুর হাইস্কুল , বালুটুঙ্গি হাইস্কুল, শৈলেজা মেমোরিয়াল গার্লস হাইস্কুল ,
লস্কর পুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল,ডিহি পাড়া হাই স্কুল সহ অন্যান্য স্কুলে এই সামগ্রী পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

আরও পড়ুন: Muslim student in Madhyamik মাধ্যমিকে প্রথম দশে আটজন মুসলিম ছাত্র-ছাত্রী

এক প্রতিক্রিয়ায় ডাক্তার আবদুল আজিজ জানান, আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ছোটবেলা থেকে দেখেছি পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ কাজ করে। জীবনের প্রথম পরীক্ষায় একটু ভয় থাকে ।সেই ভীতি যাতে পরীক্ষার মধ্যে না তৈরি হয় তার জন্য এই উদ্যোগ যাতে ।পড়ুয়ারা হাসতে হাসতে পরীক্ষা দিতে পারে। তিনি বলেন, মানব সেবা পরম সেবা এই সেবার মধ্যেই সমাজ এক উন্নতির দিকে যায় । আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। ডা. আবদুল আজিজ বলেন, আমরা মানুষের পাশে থেকে কাজ করি এর আগেও তারানগর এবং শেখালিপুর এলাকার ভাঙ্গন দুর্গতদের মাঝে সহায়তা প্রদান করে করেছি। আগামীতেও লালগোলা ব্লকের উন্নয়নে নানা কাজ করব। হাই মাদ্রাসা ,আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের তিনি এই সামগ্রী প্রদান করেছিলেন।

আরও পড়ুন: Madhyamik Exam 2025 : মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, ডাক্তার আবদুল আজিজ শিশুরোগ বিশেষজ্ঞ, ডক্টর অফ মেডিসিন। এলাকায় চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে শিশুদের চিকিৎসা এবং সামাজিক কাজকর্মে নীরবভাবে কাজ করে চলেছেন। তার পিতা রাজ্যের প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসহাক মাদানীর দেখানো পথেই তিনি সমাজসেবার কাজে এগিয়ে চলেছেন।

আরও পড়ুন: Madhyamik Result 2025 : মাধ্যমিক পরীক্ষায় জেলার জয় জয়কার, চতুর্থ মুহাম্মদ সেলিম, নবম তানাজ সুলতান

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিকিৎসক আবদুল আজিজ এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার