১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামিনমুক্ত নেতাইয়ের অভিযুক্তরা হুমকি দিচ্ছে, মামলা হাইকোর্টে

পারিজাত মোল্লা: কলকাতা হাইকোর্টে দাখিল হয়েছে নেতাই ঘটনা নিয়ে মামলা। সম্প্রতি নেতাই গণহত্যা মামলায় জেলবন্দি অভিযুক্ত সিপিএম নেতানেত্রীদের অনেকেরই জামিন হয়েছে। অভিযোগ,  তাঁরাই এবার বাইরে এসে সাক্ষীদের হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। মামলাকারীর দাবি, সিপিএমের যাঁরা নেতাই গণহত্যায় জেলে ছিলেন, যাঁদের পরপর জামিন হয়েছে, তাঁরা এখন এলাকায় সাক্ষীদের ভয় দেখাচ্ছেন’।এই মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী।

প্রায় ১২ বছর কেটে যাওয়ার পরেও সিবিআই নেতাই গণহত্যার তদন্ত শেষ করতে পারেনি। এই নিয়েই সিবিআইয়ের প্রতি অনাস্থা জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

হাইকোর্টে  বলা হয়েছে, এই মামলায় ১৫০ জন সাক্ষীর মধ্যে মাত্র ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছে সিবিআই।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

সোমবার সংশ্লিষ্ট এজলাসে সিবিআইয়ের আইনজীবী ছিলেন না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিটি শিবজ্ঞানমের বেঞ্চ সিবিআইয়ের কাছে নেতাই গণহত্যা তদন্তের রিপোর্ট চেয়েছে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

আগামী মে মাসে এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যে ফুল্লরা মণ্ডল, অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে-সহ অনেক সিপিএম নেতাকর্মীই জামিন পেয়েছেন। তাঁরা এলাকাতেও ফিরেছেন। সেই তাঁদের বিরুদ্ধেই আদালতে নতুন মামলা দায়ের হল। গত ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাইয়ে সিপিএম নেতা রথীন দণ্ডপাতের বাড়ি থেকে গুলি চলেছিল বলে অভিযোগ। ওই ঘটনায় ন’জন মারা গিয়েছিল।

সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিনমুক্ত নেতাইয়ের অভিযুক্তরা হুমকি দিচ্ছে, মামলা হাইকোর্টে

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার