১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি..বিস্ফোরক কেজরি

পুবের কলম,ওয়েবডেস্ক:  সরকার ভাঙার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিধায়ক প্রতি ২৫ কোটি টাকার টোপ দিচ্ছে ওরা। ইতিমধ্যে নাকি ২১ জন বিধায়কদের সঙ্গে তাদের কথা চলছে। তাঁদের মধ্যেই ৭ জনকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্ফোরক দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, বিজেপি আম আদমি পার্টি -র সাতজন বিধায়ককে কিনে নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেক বিধায়ককে ২৫ কোটি টাকার টোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ আনেন তিনি।

এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, আপের বিধায়কদের টাকার লোভ দেওয়ার পাশাপাশি হুমকি দিচ্ছে ওরা। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি করার  হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।

বর্তমানে আবগারি দুর্নীতি মামলার তদন্ত চলছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। আপের তরফে আগেই দাবি করা হয়েছিল যে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেফতার করতেই এই তদন্ত করা হচ্ছে। এখন বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা-বেচার অভিযোগ তুলে এই দাবিকেই আরও স্পষ্টভাবে তুলে ধরলেন আপ সুপ্রিমো।

এদিন তিনি আরও বলেন, এবার বিষয়টি আমার কাছে পরিষ্কার। কেন আমার পিছনে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়েছে ওরা। ওরা কোনও তদন্ত নয়। আমাদের সরকার ফেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি..বিস্ফোরক কেজরি

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার