১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রজাতন্ত্র দিবসে স্কুলের লুচি-সবজি খেয়ে অসুস্থ ৫৮ পড়ুয়া, মধ্যপ্রদেশে চাঞ্চল্য  

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের খাবার খেয়ে অসুস্থ ৫৮ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। রেওয়া জেলার একটি সরকারি স্কুলের এই ঘটনা। জানা গিয়েছে এদিন সরকারি স্কুলে প্রজাতন্ত্র দিবসের খাবার খাওয়ার পরই সেখানকার শিশুরা অসুস্থ বোধ করতে শুরু করে।বেশ কয়েকজন বমি’ও করে। পড়ুয়াদের এহেন অবস্থায় দেখে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।   বর্তমানে সকলেই সুস্থ রয়েছে।

স্কুল সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের পর শিশুদেরকে লুচি-সবজি এবং লাড্ডু খেতে দেওয়া হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। বমি করতে শুরু করে। সঙ্গে সঙ্গেই  তাঁদেরকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের সেবা করা হয়। খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে বলে চিকিৎসকরা জানিয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রজাতন্ত্র দিবসে স্কুলের লুচি-সবজি খেয়ে অসুস্থ ৫৮ পড়ুয়া, মধ্যপ্রদেশে চাঞ্চল্য  

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার