১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনে বন্যায় মৃত অন্তত ২৫,বহু বাড়ি-ঘর ধ্বংস

পুবের কলম ওয়েব ডেস্ক: চিনের হুনান প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং অন্তত ২৫ জন বাসিন্দা মারা গিয়েছে। বর্ষার তীব্রতায় এখানকার বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে ২ লক্ষ ৮৬ হাজার লোক অন্যত্র চলে গিয়েছে। ২৭০০-রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, বুবার পর্যন্ত ১০ জন মারা গেছে, তিন জন নিখোঁজ রয়েছে। হুনানের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে অত্যকি বৃষ্টিপাতের মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানানো হয়। উল্লেখ্য, গতবছরও চিনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। সেই বন্যায় ৩০০-রও বেশি লোক প্রাণ হারায়। বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে বন্যায় মৃত অন্তত ২৫,বহু বাড়ি-ঘর ধ্বংস

আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার