১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কুদস দিবসের আগে মুসলিম বিশ্বের প্রতি ইরানের আহ্বান

পুবের কলম,ওয়েবডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের লজ্জাজনক নীরবতার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি গত  চার দশকেরও বেশি সময় আগে পবিত্র রমযানের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে নামকরণ করেছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন ফিলিস্তিন এবং পবিত্র আল-কুদস মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে এবং তা বিশ্বের যে কোনও জাতি ও ধর্ম নির্বিশেষে অধিকার-প্রত্যাশী নিপীড়িত এবং স্বাধীনতাকামীদের প্রতিনিধিত্ব করে। ফিলিস্তিনি জাতির মুক্তি সংগ্রাম এবং ইসরাইলের বিরুদ্ধে তাদের বৈধ প্রতিরোধকামিতাকে সমর্থন করার জন্য ইসলামি প্রজাতন্ত্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’ ইসরাইলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ইরান। তারা সমস্ত মুসলিম সরকার ও জাতিগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনতাকামীদেরকে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্তর্জাতিক কুদস দিবসের আগে মুসলিম বিশ্বের প্রতি ইরানের আহ্বান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার