১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

পুবের কলম ওয়েব ডেস্কঃ বর্ষীয়ান বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। যিনি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকারও ছিলেন। রবিবার ভোর ৫টা নাগাদ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ  করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, মাসখানেক ধরে অসুস্থ ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। গত বছরের ৮ ডিসেম্বর পা পিছলে বাথরুমে পড়ে গিয়েছিলেন। তার জেরে হাত ভেঙে গিয়েছিল। তারপর থেকেই শরীর ভালো ছিল বিজেপি নেতার। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয় তাঁকে। কিছুটা সুস্থ হলে সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেইসঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে ৩০ ডিসেম্বর তাঁকে প্রয়াগরাজের সিভিল লাইনসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল।

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

১৯৩৪ সালের ১০ নভেম্বর উত্তর প্রদেশের এলাহাবাদে (বর্তমানে প্রয়াগরাজ) জন্ম গ্রহণ করেন কেশরীনাথ ত্রিপাঠী। পেশায় আইনজীবী কেশরীনাথ পশ্চিমবঙ্গ, বিহার, মেঘালয় ও মিজোরামের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উত্তর প্রদেশে বিজেপির সভাপতিও ছিলেন।

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

২০১৪ সালের ২৪ জুলাই তিনি পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সাল অবধি তিনি এই দায়িত্ব পালন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অম্ল-মধুর সম্পর্ক ছিল তাঁর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই তিনি দুই দফায় বিহারের রাজ্যপাল হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই তাঁকে মেঘালয় ও মিজোরামের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: ড. মুনকির হোসেনের ইন্তেকাল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার