পুবের কলম ওয়েবডেস্কঃ ১৯৯৫ সালের জুলাইয়ে সার্ব বাহিনীর পদ্ধতিগত গণহত্যার শিকার হয়েছিলেন প্রায় ৮ হাজার বসনীয় মুসলিম। সেই গণহত্যার ২৭তম বার্ষিকীতে বসনিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশই নিহতদের স্মরণ করে শোক প্রকাশ করছে। বাদ নেই তুরস্কও। তুর্কি প্রেসিডেন্ট এক ভিডিয়ো বার্তায় শোক প্রকাশ করে বলেন, বসনিয়া ও হার্জেগোভিনার মানুষের পাশে সর্বদা থাকবে আঙ্কারা। এরদোগানের কথায়, ‘বসনিয়া ও হার্জেগোভিনার নিরাপত্তা ও প্রগতির ক্ষেত্রে পাশে থাকবে তুরস্ক।
আরও পড়ুন:
২৭টা বছর কেটে গেছে ঠিকই কিন্তু ওই যন্ত্রণা আজও স্পষ্ট। তুরস্ক সবরকম ভাবে বসনিয়ার পাশে থাকার চেষ্টা করবে।’ তুরস্কের ফার্স্ট লেডি তথা আমিনা এরদোগান বলেন, আমরা বসনীয় মা ও শিশুদের কান্নার আওয়াজ কখনই ভুলতে পারব না।’ তুরস্কের বিদেশমন্ত্রী সেই গণহত্যাকে ‘মানবতার ইতিহাসে কালো দাগ’ বলে উল্লেখ করেন।
আরও পড়ুন:
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেন, ‘এই গণহত্যা ইউরোপ ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় শান্তি বজায় রাখার জন্য এক স্মরণচিহ্ন।’ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির চেয়ারম্যান সেফিক জাফেরোভিচ বলেন, ‘স্রেব্রনিকায় গণহত্যা সজ্ঞানে ও রাজনৈতিক পরিকল্পনা করে চালানো হয়েছিল।’