১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই যমজ বোনের সঙ্গে বিয়ে, রয়েছে ৫ সন্তান, কর্নাটকের ভোট আবহে আপ প্রার্থীর  হলফনামা ঘিরে চাঞ্চল্য 

পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ভোট আবহে আপ প্রার্থীর এক হলফনামা ঘিরে শুরু হয়েছে জল্পনা ।

সামাজিক মাধ্যমে শঙ্কর দাসার নামক এক আপ প্রার্থীর একটি হলফনামা ভাইরাল হয়েছে। যেখানে তিনি ঘোষণা করেন তার দুই স্ত্রী রয়েছেন। সম্পর্কে দুই জন বোন। দুই জনই যমজ। তাদের পাঁচটি সন্তান রয়েছে। শঙ্কর দাসার গ্রাম পঞ্চায়েত-স্তরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এই কথা বলেছিলেন।

ঘটনা প্রসঙ্গে শঙ্কর দাসার জানিয়েছেন, লাবণ্য এবং পুষ্পাবতী নামে দুই যমজ বোনের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমাদের পাঁচটি সন্তান রয়েছে। আমরা একসঙ্গে বসবাস করছি। সুখে শান্তিতে বসবাস করছি আমরা।

ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমি নিশ্চিত নই আমার মনোনয়ন গৃহীত হবে কি না। তবে মিথ্যার আশ্রয় নিয়ে আমি কিছু করতে চায়নি।

আমি ইসিকে সত্য তথ্য প্রদান করে আমার দায়িত্ব পালন করেছি। বাকিটা তাদের করণীয়। আমি ইলেকশন কমিশন আধিকারিক দের আমার বিয়ে নিয়ে বিভ্রান্ত করতে চায়নি। তাই সত্যটা প্রকাশ্যে এনেছি।

রাজনীতিতে সাধারণত নেতাদের সম্পদ ও আয় এবং গত বছরের তুলনায় তা কতটা বেড়েছে সে সম্পর্কে জনগণের আগ্রহ থাকে। তবে দাসারের এই সততা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

ঘটনা প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তারা বলেছেন,  হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করতে হবে। হিন্দু বিবাহ আইন অনুযায়ী মামলাটি খতিয়ে দেখা হবে। ভাইবোনদের বিয়ে করার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয় টি জানানো হয়েছে। সম্পূর্ন বিষয়টি খতিয়ে দেখছে তারা।

বাল্লারি জেলার কুরুগোডু তালুকের বাসিন্দা  শঙ্কর দাসার। ইসির নিয়ম অনুযায়ী, প্রার্থীদের তাদের সম্পত্তির বিবরণ এবং তাদের পরিবারের সদস্যদের বিবরণ দেওয়ার কথা। সেখানেই এই হলফনামায় দিয়েছেন তিনি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই যমজ বোনের সঙ্গে বিয়ে, রয়েছে ৫ সন্তান, কর্নাটকের ভোট আবহে আপ প্রার্থীর  হলফনামা ঘিরে চাঞ্চল্য 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার