১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দলিত পঞ্চায়েত প্রধান’কে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তলনে বাধা, মধ্যপ্রদেশে বরখাস্ত আধিকারিক

পুবের কলম,ওয়েবডেস্ক: সমাজ থেকে অস্পৃশ্যতা ও বর্ণবৈষম্য দূর করার জন্য কেন্দ্র-রাজ্য স্থরে নানা চেষ্টা চালাচ্ছে সরকার। অন্যদিকে ২১ শতাব্দীতে দাঁড়িয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে জাতি-বৈষম্য। শুধুমাত্র দলিত হওয়ার ‘অপরাধ’-এ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তলনে বাঁধা দেওয়া হয় পঞ্চায়েত প্রধানকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। পুরো ঘটনায় স্থানীয় জনপদের বিশিষ্ট ব্যক্তি ঈশ্বর ভার্মার কাছে অভিযোগ করেন ওই দলিত প্রধান।  খবরটি প্রকাশ্যে আসতেই বিরোধী শিবিরকে একচোট আক্রমণ শানান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি কেন্দ্র সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তফসিলি জাতি থেকে আসা অপরাধ কিনা। আর যদি তা না হয়ে থাকে তাহলে এই ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হক।

এদিন একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। যাতে শোনা যাচ্ছে, দলিত পঞ্চায়েত প্রধানের  কি পতাকা উত্তোলনের অধিকার নেই? আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে এই ধরনের দোষী লক্ষণ সিংকে অবিলম্বে বরখাস্ত করা হোক। এছাড়াও তাঁর বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির (অত্যাচার প্রতিরোধ) অধীনে ব্যবস্থা নেওয়া হোক।

এই প্রেক্ষিতে শনিবার রাতে জেলা  পঞ্চায়েতের  প্রধান নির্বাহী কর্মকর্তা অক্ষয় টেমরাওয়াল বলেছেন, প্রজাতন্ত্র দিবসে তারেনা গ্রাম পঞ্চায়েতের কর্মসংস্থান সহকারী লক্ষণ সিং গ্রামের পঞ্চায়েত প্রধানের পরিবর্তে অন্যজন’কে দিয়ে পতাকা উত্তলন করিয়েছেন।

এদিন তিনি আরও জানান, দলিত বঞ্চনা, বা জাত-পাতের বৈষম্য আইনত অপরাধ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই লক্ষণ সিং’কে পরিষেবা থেকে বরখাস্ত করেছি আমরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলিত পঞ্চায়েত প্রধান’কে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তলনে বাধা, মধ্যপ্রদেশে বরখাস্ত আধিকারিক

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার