১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমার ছেলে বীরের মত আত্ম সমর্পণ করেছে,  গ্রেফতারের পর মন্তব্য  অমৃতপালের বাবা-মায়ের

পুবের কলম ওয়েব ডেস্ক: এক যোদ্ধার মতো আত্মসমর্পণ করেছে আমার পুত্র, আমরা গর্বিত। ছেলের গ্রেফতারির পর এমন টাই মন্তব্য করতে শোনা গেল অমৃত পাল সিং এর মা এর মুখে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে পলাতক ছিল খালিস্তানপন্থী নেতা এবং ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিং। এক মাস ধরে হন্যে হয়ে তাকে খুঁজছিল পঞ্জাব পুলিশ। তবে বারংবার পুলিশের চোখে ধুলো দিয়ে দিয়েছে পালিয়েছিল অমৃতপাল। অবশেষে রবিবার সকালে মোগা পুলিশের কাছে আত্মসমর্পণ করে অমৃতপাল সিং। আজ সকাল ৬ টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। আর ছেলের এই গ্রেফতারির পর অমৃতপালের মা বলবিন্দর কউর জানান, ছেলের জন্য গর্বিত। তিনি বলেন, “ও একটা সিংহ। সিংহের মতো আত্মসমর্পণ করেছে ও।”

অমৃতপালের মা বলবিন্দর কউর আরও বলেন, “আমরা টিভি থেকে অমৃতপালের আত্মসমর্পণের খবর জানতে পেরেছি। ও এক জন যোদ্ধার মতো আত্মসমর্পণ করেছে। আমরা ওর জন্য আইনি লড়াই চালিয়ে যাব। খুব শীঘ্রই ওর সঙ্গে দেখা করব।” অন্য দিকে, অমৃতপালের বাবা তারসেম সিংহ আবার সিংহ সঙ্গতকে অমৃতপালের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শুধু তাই-ই নয়, তাঁর পুত্রের লক্ষ্যপূরণে সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমার ছেলে বীরের মত আত্ম সমর্পণ করেছে,  গ্রেফতারের পর মন্তব্য  অমৃতপালের বাবা-মায়ের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার