পুবের কলম প্রতিবেক: প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোলের। লিটার পিছু মূল্য একশো টাকা ছুঁয়েছে অনেকদিন হল। একইভাবে ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় ভাড়া নির্ধারণ করা নিয়ে নাজেহাল বাস মালিকরা। সরকারও চাইছে না সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপুক।
এর জন্য বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সেই কারণে আগামীতে একশো শতাংশ বাসই ব্যাটারিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।আরও পড়ুন:
বৃহস্পতিবার তিনি বিধানসভায় আরও জানান, ইতিমধ্যেই কলকাতায় তৈরি হয়ে গিয়েছে ৭৬টি চার্জিং স্টেশন। আরও চার্জিং স্টেশন তৈরি করা হবে।
আরও পড়ুন:
এ দিন পরিবহণ সংক্রান্ত বিষয়ে বিধানসভায় ফিরহাদ হাকিম জানান, আগামীতে সমস্ত বাসই ব্যাটারিতে কনভার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৭৬টি চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আরও তৈরির চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন:
বৈদ্যুতিক বা ব্যাটারি-চালিত বাস নিয়ে তথ্য দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ইতিমধ্যে শহরের বুকে ১০০টি ই-বাস চলছে। আগামী বছর আরও ৪০০টি ই-বাস ৬পথে নামবে। ২০২৪-এর মার্চে আরও ৪০০ বাস দেওয়া হবে। ইতিমধ্যে ১২০০ বাসের অর্ডার দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।