পুবের কলম, লখনউ: অবৈধ চোরাকারবারিদের দেখলে গ্রেফতার বা আটক করবে পুলিশ, এটাই স্বাভাবিক। কিন্তু না, যোগী রাজ্যে চোরাকারবারিদের সঙ্গে হাত মিলিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়েছিল পুলিশ। অবশেষে তদন্তে ঘটনার প্রমাণ মেলায় উত্তরপ্রদেশের ৫ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হল। সূত্রের খবর, উত্তরপ্রদেশের রেবতী এলাকায় মদ চোরাকারবারিদের সঙ্গে পুলিশী আঁতাতের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
গোটা ঘটনায় বিতর্কের সৃষ্টি হলে তদন্তের নির্দেশ দেয় ইউপি পুলিশ।আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিহারের মদ নিষিদ্ধকরণ আইন অনুসরণ করে বৈরিয়া, রেবতী ও ডোকাতি সীমান্তবর্তী এলাকায় সরযূ নদী দিয়ে বারবার মদ পাচারের ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি মিডিয়া স্টিং অপারেশনে অবৈধ ব্যবসার কথা ফাঁস হয়েছিল, যার পরে মদ চোরাকারবারিরা সাংবাদিক শুভম শ্রীবাস্তবের উপর হামলা চালায়। পুলিশ সুপার বলেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) কৃপা শঙ্কর স্টেশন হাউস অফিসারের ভূমিকা খতিয়ে দেখবেন।