পুবের কলম, কলকাতা: দলের অন্দরে সৃষ্ট ক্ষোভ দূর করতে সক্রিয় সিপিআইএম। দলীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষুব্ধ নেতা প্রতীকউর রহমানকে আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দপ্তরে ডেকে পাঠিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ইতিমধ্যে বিমান বসুর সাথে প্রতীকউর রহমানের ফোনে কথাও হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রাজনৈতিক মহলের মতে, এই ক্ষোভের নেপথ্যে রয়েছে জেলা স্তরের সাংগঠনিক সমীকরণ। রাজ্য কমিটির একাধিক সদস্যের দাবি, দক্ষিণ ২৪ পরগনার অন্যতম হেভিওয়েট নেতা শমীক লাহিড়ী এবং রতন বাগচীর শিবিরের সাথে প্রতীকউর রহমানের সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। এই অভ্যন্তরীণ কোন্দলই তাঁর দল ছাড়ার সিদ্ধান্তের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।