পুবের কলম প্রতিবেদক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে রাশিয়া। ঠিক তখনই ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে মাঠে নেমে পড়েছে আমেরিকা সহ গোটা ইউরোপ। ইউক্রেনকে সাহায্য করতে এরই মধ্যে রাশিয়াকে বিভিন্ন ক্ষেত্রে কালো তালিকায় ফেলে বাগে আনতে চাইছে তারা। অন্যদিকে, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে রংচং মাখিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলি দুনিয়াজুড়ে প্রচার চালাচ্ছে বলে এ দিন অভিযোগ করলেন বিশ্বের এক নম্বর স্কোয়াশ তারকা আলি ফারাগ। তার মতে, রাশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিকে শেষ করে দেওয়ার জন্য আমেরিকা ও ইউরোপে তাদের সহযোগী দেশগুলি উঠেপড়ে লেগেছে।
আর এ কাজে তাদের হয়ে প্রচার চালিয়ে দারুণভাবে সাহায্য করছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলি।আরও পড়ুন:
মিশরের তারকা খেলোয়াড় আলি ফারাগের মতে, ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার খবর কখনোই দেখায় না পশ্চিমা সংবাদমাধ্যমগুলি। তাদের এই দ্বৈতনীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘বিশ্বের বেশিরভাগ জায়গায় অত্যাচারের স্বীকার হওয়া মানুষগুলির খবর তুলে ধরে না পশ্চিমা মিডিয়াগুলো। ওরা ফিলিস্তিনের সংঘাত নিয়ে কথা বলতে চায় না, কারণ এটা তাদের বর্ণনার সঙ্গে খাপ খায় না। এই খবর তারা দিনের পর দিন সেটা আড়াল করে যাচ্ছে।
এতদিন রাজনীতির বিষয়ে খেলোয়াড়দের কথা বলতে দেওয়া হত না।আরও পড়ুন:
কিন্তু হঠাৎ করে ইউক্রেন ইস্যুতে খেলোয়াড়রাও কথা বলছেন। হঠাৎ করেই এটার অনুমোদন দেওয়া হয়েছে। এখন আমরা ইউক্রেন সম্পর্কে কথা বলতে পারি, একইভাবে ফিলিস্তিনিদের সম্পর্কেও বলতে পারি। আশা করি এবার সবাই বিশ্বের সব জায়গার নিপীড়নের দিকেই নজর দেবে। আমি বলতে চাইছি, ফিলিস্তিনিরা গত ৭৪ বছর ধরেই এমন নির্মম অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে। তাদের য্ন্ত্রণার দিকেও নজর দিক পশ্চিমা মিডিয়াগুলি।’
আরও পড়ুন: