২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরাইল

পুবের কলম ওয়েব ডেস্কঃ গাজায় কোনও ধরনের চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরাইলি সেনা। ফলে ফিলিস্তিনিদের জীবন ফের একবার হুমকির মুখে। ইসরাইলের এ ধরনের বর্বর অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: পবিত্র রমযানে আল-আকসায় বিধিনিষেধের পথে ইসরাইল

তবে এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই গাজায় জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে অনেক চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে, যা আর ঠিক করা যাচ্ছে না। এ কারণে গাজা উপত্যকার অনেক হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে যার ফল ভুগছে নিরীহ ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য বিষয়ক সহকারী উপমন্ত্রী বাসাম হামাদিন জানান, গুরুতর অসুস্থতা নির্ণয়ে একজন দাতার অর্থে ইন্টারভেনশনাল রেডিওলজি ডিভাইস কেনা হয়েছিল গাজার এক হাসপাতালে।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

কিন্তু ইসরাইলের বাধায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ওই যন্ত্রটি অধিকৃত পশ্চিম তীরে পড়ে আছে। এছাড়া চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য যে সব যন্ত্রাংশ দরকার তেল আবিব সেগুলো গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। ফলে গাজা উপত্যকার অনেক হাসপাতাল তাদের চিকিৎসা সেবার পরিসর কমিয়ে আনতে বাধ্য হয়েছে। আবার কেউ কেউ হাসপাতালই বন্ধ করে দিয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনিদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরাইল

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার