পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে বিজেপি নতুন সরকার গঠনের পরেই একের পর পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, এতদিন আগের তৃণমূল সরকারের বিরোধিতার কারণে কেন্দ্রের যেসব প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হতে পারেনি সেগুলিও চালু কোর্টে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। জযেমন রেছে আয়ুষ্মান ভারত, জলজীবন মিশনের মতো প্রকল্প। এজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে বৈঠক করে একাধিক প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্যে আয়ুষ্মান মন্দির চালুর বিষয়ে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
আয়ুষ্মান মন্দির হল দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র। শুভেন্দু ঘোষণা করেন, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের ভার্চুয়াল বৈঠক হবে এবিষয়ে। সেখানে কেন্দ্র এনিয়ে অনুমতি দেবে বলে আশা মুখ্যমন্ত্রীর। তিনি আরও জানিয়েছেন, আগের সরকারে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করার ফলে কেন্দ্রের বরাদ্দ আটকে ছিল। সেই সব সমাধান করা হবে।
আরও পড়ুন:
কি এই আয়ুষ্মান মন্দির?
আরও পড়ুন:
জানা যাচ্ছে, এই প্রকল্প হল আয়ুষ্মান ভারতের অংশ। যার মাধ্যমে বিভিন্ন এলাকায় ছোট স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসাকেন্দ্র তৈরি করা হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়ে থাকে। এই মুহূর্তে রাজ্য সরকারের লক্ষ্য হল বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের জেলে রেখে ভারতীয় করদাতাদের পয়সা নষ্ট হবে, কিন্তু সেটা করা হবে না। তাই তাদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। এদিকে, আগের তৃণমূল সরকার বারবার কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তুলত। তবে পালাবদল হতেই সেই গেরো কেটেছে। জলশক্তি মন্ত্রক ইতিমধ্যেই বাংলার জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও, কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্যে চালু কোর্টে চাইছে সরকার।