০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার নতুন রাজ্যপাল আর.এন. রবি, নিয়োগ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে এই তথ্য জানা গিয়েছে। তবে এই নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য সংঘাত দেখা গিয়েছে।

২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আর.এন. রবি। তাঁর প্রায় চার বছরের কার্যকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল এবং বিতর্কিত। তামিলনাড়ুর ডিএমকে সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাঁর সংঘাত বারংবার শিরোনামে এসেছে। এবার সেই ‘বিতর্কিত’ অধ্যায়ের ইতি ঘটিয়ে তাঁকে বাংলায় পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

এদিকে আর.এন. রবির নিয়োগ নিয়ে ‘এক্স’-এ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করে জানালেন যে শ্রী আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। কিন্তু প্রচলিত প্রথা অনুযায়ী, এই বিষয়ে আমার সাথে কোনো আগাম আলোচনা বা পরামর্শ করা হয়নি।”

আরও পড়ুন: প্রতীকউর রহমানের ক্ষোভ প্রশমনে সক্রিয় বিমান, আজ আলিমুদ্দিনে বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পরিযায়ী পাখি লবণ হ্রদে সুভাস সরবরের কাছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলার নতুন রাজ্যপাল আর.এন. রবি, নিয়োগ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

আপডেট : ৬ মার্চ ২০২৬, শুক্রবার