পুবের কলম ওয়েবডেস্কঃ ২০১৮ সালে আরএস-২৮ সারমাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রাশিয়া। পরমাণু অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১২টি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে নিশ্চিহ্ন হতে পারে গোটা একটি দেশ। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন, সংসদীয় প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান আলেক্সি জুরাভলিভ শনিবার গর্ব করে বলেন, এ অস্ত্রের আঘাতে ২০০ সেকেন্ডে ব্রিটেন, আর মাত্র ১০ সেকেন্ডে উড়ে যাবে ফিনল্যান্ড। জুরাভলিভের দাবি, ফিনল্যান্ডকে আমেরিকা ও ব্রিটেন ন্যাটোতে যোগ দিতে উসকানি দিচ্ছে।
আরও বলেন, ‘ফিনল্যান্ড যদি নর্থ আটলান্টিক ব্লকে যোগ দিতে চায়, তাহলে আমাদের লক্ষ্য একেবারেই বৈধ। রাষ্ট্রটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা পুরোপুরি যৌক্তিক। আমেরিকা যদি আমাদের হুমকি দেয়, তবে আমাদের শয়তান-২ ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা যদি মনে করে রাশিয়ার অস্তিত্ব থাকা উচিত নয়, তবে তাদের হাতে থাকবে শুধু পারমাণবিক ছাই’। শয়তান-২ প্রসঙ্গে রুশ প্রতিনিধি বলেন, ‘এটা দিয়ে সাইবেরিয়া থেকে ব্রিটেনে আঘাত করা যাবে। যদি আমরা কালিনিন গ্রাদ থেকে আঘাত করি, তবে এটি ব্রিটেনে পৌঁছাতে লাগবে ২০০ সেকেন্ড। আর মাত্র ১০ থেকে ২০ সেকেন্ডে এটি পৌঁছে যাবে ফিনল্যান্ড’। আমেরিকার প্রতি ইঙ্গিত করে জুরাভলিভ বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে সহ্য করি, কিন্তু চিরকাল নয়। সারাবিশ্ব ইতিমধ্যে জেনে গেছে, আমেরিকা ৩য় বিশ্বযুদ্ধ ঘটাতে সম্ভাব্য সবকিছু করবে। তারা হয়তো পারমাণবিক হামলার দিকে যাবে না, কিন্তু পুরো ইউরোপকে রাশিয়ার সঙ্গে সংঘাতের দিকে টেনে আনার চেষ্টা করবে। এশিয়ার পরিস্থিতি উত্তেজিত করবে’। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রাশিয়া কি প্রথমে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে এটা করতে আমরা বাধ্য হবো। ফিনল্যান্ড এবং সুইডেন এখন একটি জোটে যোগ দিতে যাচ্ছে। যারা রাশিয়াকে ধ্বংস করতে চায়। তারই জবাবে আমরা তাদের ধ্বংস করে দিতে চাই’। বাল্টিক দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া সম্পর্কে তিনি বলেন, ‘প্রয়োজনে তাদেরও গুঁড়িয়ে দেওয়া হবে। আমরা অবশ্যই এসব চিনাবাদামকে ভয় পাই না। এরা দুর্গন্ধযুক্ত পোকার মতো বাজে’।২০০ সেকেন্ডে ব্রিটেন ও ১০ সেকেন্ডে ফিনল্যান্ড ধ্বংস হবে, হুমকি রাশিয়ার
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ মে ২০২২, ১৫:৪৬
আরও খবর
যৌন হেনস্থার অভিযোগ, ব্রিটেনে বামপন্থী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ
ব্রিটেনে ভারতীয় তরুণীর উপর বর্ণবিদ্বেষী হামলা, ধর্ষণের অভিযোগ
মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা
প্রকৃতির রূদ্ররূপে ধ্বংস পাকিস্তান, মৃত ৬৫৭
তেলেঙ্গানায় অরণ্য ধ্বংস বন্ধে কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের
তেলেঙ্গানায় অরণ্য ধ্বংস বন্ধে কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের
পাঠানকোটে আরও একটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত
পাঠানকোটে আরও একটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর