পুবের কলম ওয়েবডেস্ক: চার্চে ফুল উপহার দিয়ে পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছেন তুরস্কের মারদিন প্রদেশের আরতুকলো শহরের একদল মুসলিম। সুইডেনের রাজধানী স্টকহোমে জনসমক্ষে কুরআন অবমাননার প্রতিক্রিয়ায় অভিনব এই কর্মসূচি গ্রহণ করেন তারা। সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদ হিসেবে স্থানীয় গির্জা কর্তৃপক্ষকে ফুল উপহার কর্মসূচি পালন করেছেন মুসলিম তরুণরা। ফুল বিতরণের ভিডিয়ো তুলে ইব্রাহিম খলিল বলেন, ‘সুইডেনে সংঘটিত হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে একজন মুসলিম তরুণ হিসেবে আমরা চিন্তা করেছি কীভাবে এই ঘটনার প্রতিবাদ জানানো যায়। তাই আমরা মুসলিম হিসেবে নবী মুহাম্মদ সা.-র উপদেশ অনুসরণের চেষ্টা করি।
আমরা গির্জা পরিদর্শন করে ফুল বিতরণের সিদ্ধান্ত নিই, যাতে আমাদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বিরাজ করে।’ গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে ডেনমার্কের উগ্র ডানপন্থী দলের নেতা রাসমাস পালুদান পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআনের একটি কপি জ্বালিয়ে দেন। এই ঘটনার পর মুসলিম বিশ্বে নিন্দা ও সমালোচনার বন্যা বয়ে যায়। এ দিকে তুরস্কের আর্মেনিয়ান চার্চ পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘এই পবিত্র গ্রন্থ পোড়ানো পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা শুধু মুসলিমদের অনুভূতিকে আঘাত করে না, বরং সবাইকে অনুতপ্ত করে। এই কাজ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষের মধ্যে শত্রুতা উসকে দেয়। এমন ঘৃণ্য কাজ গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ সউদির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এমন লজ্জাজনক কাজ বিশ্বের ১৫০ কোটি মুসলিমের বিরুদ্ধে উসকানি। এ ধরনের কাজ বিবাদ ও ঘৃণার বিকাশ ঘটায়।’ মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ও এমন ঘৃণ্য কাজের নিন্দা জানিয়ে বলে, ‘কুরআন অবমাননার ঘটনা মুসলিমদের অনুভূতিকে চরমভাবে আঘাত করে।’তুরস্কে কুরআন অবমাননা: চার্চে ফুল উপহার দিয়ে অভিনব প্রতিবাদ
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৩, ০৬:১১
আরও খবর
ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ
এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা
Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত
রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক
রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক
দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ
দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ
তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি
তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি
উত্তাল লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে বাহিনী
উত্তাল লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে বাহিনী
মুসলিম যুবককে হত্যা, প্রতিবাদে গণইস্তফা কর্নাটকের সংখ্যালঘু নেতাদের
মুসলিম যুবককে হত্যা, প্রতিবাদে গণইস্তফা কর্নাটকের সংখ্যালঘু নেতাদের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর