আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ চার পুরনিগম আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর এবং চন্দননগরের নির্বাচন। চার পুরনিগমেই কড়া নিরাপত্তার মোড়কে হবে ভোট গ্রহণ।
আরও পড়ুন:
চার পুরনিমগের মধ্যে সব চেয়ে বেশি বুথ রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। সেখানে মোট বুথের সংখ্যা এক হাজার ১৮২।
প্রত্যেক বুথে থাকবেন চার জন বুথকর্মী।সবচেয়ে কম বুথ রয়েছে চন্দন নগরে।মোট বুথের সংখ্যা ১৭৩। চন্দননগরে মোট ৩৩টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডে সম্প্রতি বিজেপি প্রার্থীর মৃত্যুতে ওই ওয়ার্ডে ভোট স্থগিত হয়ে গিয়েছে। বাকি ৩২ ওয়ার্ডে হবে ভোট।আরও পড়ুন:
শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে রয়েছে ৫০২টি বুথ। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৮৯।
যার মধ্যে ১৬টিই রয়েছে ৪৬ নং ওয়ার্ডে।আরও পড়ুন:
অন্যদিকে বিধাননগর পুরনিগমের বুথের সংখ্যা ৫২৩। মোট ভোটার চার লক্ষ ৪৬ হাজার ৭৪০।
আরও পড়ুন:
সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বধ্য পরিকর রাজ্য নির্বাচন কমিশন। চার পুরনিগমের প্রতিটি ভোটগ্রহণ রয়েছে আঁটোসাটো নিরাপত্তা। রয়েছে সশস্ত্র পুলিশবাহিনী। ( ছবি প্রতীকী)
আরও পড়ুন: