উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের মানুষ প্রাণ হাতে নিয়ে বাস করে।পেটের টানে জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমনের শিকার হয়।আর এ বার বাঘের আক্রমণে গুরুতর জখম ও নিহত পরিবারের সদস্যদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে সুন্দরবনের কুলতলি ও মৈপীঠে।মুলত গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের যে সমস্ত পরিবারের সদস্যরা নদীতে মাছ কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন,তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাতে এগিয়ে এলো কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য বন দফতর ও এক স্বেচ্ছাসেবী সংগঠন।সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে একাধিকবার মৎস্যজীবীদের বাঘের আক্রমণের শিকার হতে হচ্ছে।
আর সেই সমস্ত মৎস্যজীবীদের কথা চিন্তা করে ভারত সরকারের সহযোগিতায় ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হলো কুলতলি ব্লকের মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভূবনেশ্বরী অঞ্চলে।এ বিষয়ে মৎস্যজীবি পরিবারের এক গৃহবধু বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া ধরে মধু সংগ্রহ করেও ঠিক ভাবে সংসার চালিয়ে নিতে পারছি না আমরা।তাঁর ওপর এই কাজে প্রতিক্ষনে বিপদ।জীবনের ঝুঁকি থাকছে। নদীতে আগের মত আর সেভাবে মাছ হয় না ধীরে ধীরে মাছ ও কমে গিয়েছে,তাঁর ওপর জঙ্গলে আগের মতো মধু পাওয়া যাচ্ছে না। গোলপাতা গরান কাটা বন্ধ।এছাড়া বারে বার বাঘের আক্রমণে আক্রান্ত থেকে মৃত্যু হচ্ছে। তাই এই বিকল্প কর্মসংস্থান হলে আমাদের অনেকটাই সুবিধা হবে।স্বেচ্ছাসেবী সংগঠনেরতরফে জানানো হয় মধু উৎপাদন থেকে সেই মধু সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজার জাত করা হবে এবং বিপুল আয় হবে।এইসব মৎস্যজীবীদের পরিবাররা নিজের বাড়িতেই মৌমাছি পালন করে মধু সংগ্রহের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। যার ফলে আগামী দিনে এদের জঙ্গলে গিয়ে উপার্জনের কথা মাথায় থাকবে না এবং বাঘের আক্রমণে হাত থেকে এরা বেঁচে যাবে।আরও খবর
বক্সার জঙ্গলে আবার শোনা যাবে বাঘের গর্জন, অসম ও বিহার থেকে আনার পরিকল্পনা
সুন্দরবনে তুলো চাষে বিপ্লব! পোকার উপদ্রব রুখতে পরিদর্শনে কেন্দ্র-রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা
সুন্দরবনে মধু সংগ্রহ করার সময় ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল, গুরুতর আহত মৌলে
মেলেনি সমুদ্রসাথী প্রকল্পের টাকা, নতুন সরকারকে পাশে চেয়ে আবেদন মৎস্যজীবীদের
ক্ষতিগ্রস্থ নদী বাঁধগুলো দ্রুত সংস্কার করুন, নতুন সরকারের কাছে আর্জি সুন্দরবনবাসীদের
ক্ষতিগ্রস্থ নদী বাঁধগুলো দ্রুত সংস্কার করুন, নতুন সরকারের কাছে আর্জি সুন্দরবনবাসীদের
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ